1. admin@www.ctgmail.net : CTG MAIL :
সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন, ওয়াকআউট বিরোধী দলের - CTG MAIL
    Headline
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক-খামারিদের পাশে সরকার থাকবে: চট্টগ্রামে কৃষিমন্ত্রী পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যাদুর্গতদের সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় ২ শ্রমিকের মৃত্যু Chattogram Red Crescent Youth Volunteers Hailed for Humanitarian Response

    সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন, ওয়াকআউট বিরোধী দলের

    • Update Time :মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

    স্টাফ রিপোর্টার, ঢাকা

    সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। তবে কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

    সোমবার রাতে জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, কমিটিতে মোট ১৭ সদস্য থাকার কথা থাকলেও বিরোধী দল তাদের জন্য নির্ধারিত পাঁচ সদস্যের নাম না দেওয়ায় আপাতত ১২ সদস্য নিয়ে কমিটি গঠন করা হচ্ছে। পরে বিরোধী দল সদস্যদের নাম দিলে কমিটি পুনর্গঠন করা হবে।

    চিফ হুইপ সংসদে বলেন, বিরোধী দলের নেতাদের সঙ্গে একাধিক দফা আলোচনা করা হলেও তারা কোনো সদস্যের নাম দেননি। এ কারণে পাঁচটি পদ শূন্য রেখেই কমিটি গঠনের প্রস্তাব আনা হয়েছে।

    বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন—সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহ।

    এদিকে প্রস্তাব উত্থাপনের পর বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। সংসদের প্রথম অধিবেশনেই তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছিল এবং এখনো সেই অবস্থানেই রয়েছে। বিশেষ কমিটি গঠনের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড় থাকায় তারা কমিটিতে সদস্য দেয়নি।

    পরে বিশেষ কমিটি গঠনের প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন। জাতীয় সংসদে এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য অব্যাহত রয়েছে।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.