1. admin@www.ctgmail.net : CTG MAIL :
চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মাহবুবের রহমান শামীম
    Headline
    চট্টগ্রামে খাদ্য প্রতিষ্ঠানে অভিযান: ১৯ প্রতিষ্ঠানকে ৯.২৫ লাখ টাকা জরিমানা যে কারণে আলোচনায় ডেভিড ইমন ‘ডা. রবিউল হোসেন ছিলেন মানবিক চিকিৎসক গড়ার অনন্য দৃষ্টান্ত’ আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২ নারী, আহত অন্তত ১৫ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি

    চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

    • Update Time :রবিবার, ১৯ জুলাই, ২০২৬
    চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত মাহবুবের রহমান শামীম
    চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

    প্রতিবেদক, সিটিজি মেইল

    চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।

    রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০–এর ৮২ক(১) ধারার বিধান অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

    একই আইনের ৮২ক(৩) ধারা অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী প্রশাসক হিসেবে তিনি নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

    মাহবুবের রহমান শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

    নিয়োগের প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, তাঁকে এই দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, জেলা পরিষদের আওতাধীন এলাকাগুলোর উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.