1. admin@www.ctgmail.net : CTG MAIL :
চট্টগ্রামে হান্ডি রেস্টুরেন্টে খাবারে তেলাপোকা, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
    Headline
    চট্টগ্রামে খাদ্য প্রতিষ্ঠানে অভিযান: ১৯ প্রতিষ্ঠানকে ৯.২৫ লাখ টাকা জরিমানা যে কারণে আলোচনায় ডেভিড ইমন ‘ডা. রবিউল হোসেন ছিলেন মানবিক চিকিৎসক গড়ার অনন্য দৃষ্টান্ত’ আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২ নারী, আহত অন্তত ১৫ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি

    চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

    • Update Time :বুধবার, ২৯ জুলাই, ২০২৬
    চট্টগ্রামের দামপাড়া এলাকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে হান্ডি রেস্টুরেন্টসহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়।
    খাদ্যদ্রব্যে তেলাপোকা, পোড়া তেল ব্যবহার ও বাসি খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রামের তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    চট্টগ্রাম, ২৯ জুলাই (সিটিজি মেইল): চট্টগ্রাম নগরের দামপাড়া ওয়াসা এলাকায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, খাবারে তেলাপোকা, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

    বুধবার (২৯ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে সবচেয়ে বেশি ১ লাখ টাকা জরিমানা করা হয় হান্ডি রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠানটিতে খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়া যাওয়ার পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ মেলে।

    একই অভিযানে পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া পুরোনো বেগুনি, বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ বলেন, অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়েছে।

    তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.