1. admin@www.ctgmail.net : CTG MAIL :
আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২ নারী, আহত অন্তত ১৫
    Headline
    চট্টগ্রামে খাদ্য প্রতিষ্ঠানে অভিযান: ১৯ প্রতিষ্ঠানকে ৯.২৫ লাখ টাকা জরিমানা যে কারণে আলোচনায় ডেভিড ইমন ‘ডা. রবিউল হোসেন ছিলেন মানবিক চিকিৎসক গড়ার অনন্য দৃষ্টান্ত’ আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২ নারী, আহত অন্তত ১৫ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি

    আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২ নারী, আহত অন্তত ১৫

    • Update Time :শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
    আনোয়ারার কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়ার পর উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
    চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।

    চালক-সহকারী পলাতক, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ

    আনোয়ারা প্রতিনিধি  (সিটিজি মেইল):

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে দুই নারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে টানেল মোড়ে যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসটির ধাক্কায় দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে দোকানের ভেতরে ও বাইরে থাকা অনেকেই চাপা পড়ে আহত হন।

    দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের কয়েকজনকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়। উদ্ধার কার্যক্রম রাত পর্যন্ত চলছিল।

    আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.