1. admin@www.ctgmail.net : CTG MAIL :
শেখ হাসিনা দেশে ফিরলেই কারাগারে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর - CTG MAIL
    Headline
    চট্টগ্রামে খাদ্য প্রতিষ্ঠানে অভিযান: ১৯ প্রতিষ্ঠানকে ৯.২৫ লাখ টাকা জরিমানা যে কারণে আলোচনায় ডেভিড ইমন ‘ডা. রবিউল হোসেন ছিলেন মানবিক চিকিৎসক গড়ার অনন্য দৃষ্টান্ত’ আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২ নারী, আহত অন্তত ১৫ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি

    শেখ হাসিনা দেশে ফিরলেই কারাগারে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর

    • Update Time :মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা |

    মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

    রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে তার আত্মসমর্পণের সুযোগ থাকবে না। সে ক্ষেত্রে তাকে আইন অনুযায়ী হস্তান্তর করা হবে।

    চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এখন বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

    তার ভাষ্য, “তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে নিজে নিজে আসার সুযোগ নেই। হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে, অথবা অন্য কোনো আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে।”

    সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও তার সঙ্গে দেশে ফিরবেন।

    এ বিষয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    চিফ প্রসিকিউটর আরও বলেন, “দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি জামিন পেয়েছেন—এমন নজির নেই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনা গেলে বা তিনি দেশে এলে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে প্রথমেই তাকে কারাগারে যেতে হবে। এরপর তিনি আপিল করতে পারবেন কি না, সে বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।”

    তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় এবং চলমান বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.