1. admin@www.ctgmail.net : CTG MAIL :
শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা - CTG MAIL
    Headline
    মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক-খামারিদের পাশে সরকার থাকবে: চট্টগ্রামে কৃষিমন্ত্রী পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যাদুর্গতদের সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় ২ শ্রমিকের মৃত্যু Chattogram Red Crescent Youth Volunteers Hailed for Humanitarian Response বোয়ালখালীর লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিক, বার্ন ইউনিটে ভর্তি সিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিডিএ চেয়ারম্যান

    শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’, ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    • Update Time :মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা |

    জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি বলেন, সরকারের লক্ষ্য তাকে ন্যায়বিচারের আওতায় আনা।

    মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাহেদ উর রহমান।

    শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “উনি যদি আসেন, ওয়েলকাম। আমরা শুরু থেকেই বলে আসছি, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।”

    তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে প্রত্যর্পণের বিষয়েও সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।

    ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তিনি এখনো সেখানে অবস্থান করছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.