1. admin@www.ctgmail.net : CTG MAIL :
বেলিংহামের জোড়া গোলে ইংল্যান্ডের রোমাঞ্চকর প্রত্যাবর্তন, সেমিফাইনালে থ্রি লায়ন্স - CTG MAIL
    Headline
    চট্টগ্রামে খাদ্য প্রতিষ্ঠানে অভিযান: ১৯ প্রতিষ্ঠানকে ৯.২৫ লাখ টাকা জরিমানা যে কারণে আলোচনায় ডেভিড ইমন ‘ডা. রবিউল হোসেন ছিলেন মানবিক চিকিৎসক গড়ার অনন্য দৃষ্টান্ত’ আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২ নারী, আহত অন্তত ১৫ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি

    বেলিংহামের জোড়া গোলে ইংল্যান্ডের রোমাঞ্চকর প্রত্যাবর্তন, সেমিফাইনালে থ্রি লায়ন্স

    • Update Time :মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

    ক্রীড়া ডেস্ক

    পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন। জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করে জয় তুলে নেয় টমাস টুখেলের দল।

    ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। হঠাৎ করেই চাপে পড়ে যায় ইংলিশরা। যদিও প্রথমার্ধের যোগ করা সময়ে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন জুড বেলিংহাম। অ্যান্থনি গর্ডনের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফেরান তিনি।

    বিরতির পর ম্যাচে বাড়তে থাকে উত্তেজনা। নরওয়ে একের পর এক আক্রমণ চালালেও ইংল্যান্ডের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। ৫৭ মিনিটে টরবইয়র্ন হেগেম বল জালে পাঠালেও গোলটি টেকেনি। কর্নার থেকে বল আসার সময় আর্লিং হালান্ড ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করেছিলেন বলে ভিএআর দেখে গোল বাতিল করেন রেফারি।

    ম্যাচের শেষদিকে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

    অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই আসে ম্যাচের নিষ্পত্তি। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে না পারলে ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম। তার এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

    এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইংল্যান্ড। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

    অন্যদিকে, দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের স্বপ্ন থেমে গেল শেষ আটেই। শেষ পর্যন্ত জুড বেলিংহামের অনবদ্য পারফরম্যান্সের সামনে হার মানতে হলো আর্লিং হালান্ডদের।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.