1. admin@www.ctgmail.net : CTG MAIL :
মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া - CTG MAIL
    Headline
    চট্টগ্রামে খাদ্য প্রতিষ্ঠানে অভিযান: ১৯ প্রতিষ্ঠানকে ৯.২৫ লাখ টাকা জরিমানা যে কারণে আলোচনায় ডেভিড ইমন ‘ডা. রবিউল হোসেন ছিলেন মানবিক চিকিৎসক গড়ার অনন্য দৃষ্টান্ত’ আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, নিহত ২ নারী, আহত অন্তত ১৫ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি

    মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া

    • Update Time :সোমবার, ২০ জুলাই, ২০২৬

    আন্তর্জাতিক ডেস্ক::

    মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক অর্থ লেনদেনে বিকল্প ব্যবস্থা ব্যবহারের উদ্যোগ নিয়েছে লিবিয়া। এ লক্ষ্যে চীনের আন্তঃসীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থা ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম (সিআইপিএস)–এর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

    লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে জানায়, গভর্নর নাজি মোহাম্মদ ইসা বেইজিং সফরকালে শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আর্থিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

    বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে সমঝোতা হয়েছে। একই সঙ্গে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের সিআইপিএস নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তর আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

    চীন ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন করা যায়। ফলে মার্কিন ডলার কিংবা মধ্যবর্তী আন্তর্জাতিক ব্যাংকের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসে।

    দুই দেশ বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। প্রথম ধাপে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করা হবে, যা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য লেনদেন সহজ করবে।

    এ ছাড়া চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এতে দুই দেশের ব্যবসায়ীদের জন্য আমদানি–রপ্তানি কার্যক্রম আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

    বিবৃতিতে আরও বলা হয়, শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি ব্যাংকিং প্রতিনিধি দল বেইজিং সফর করবে। প্রতিনিধি দলে দেশটির বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা থাকবেন। সফরকালে তারা চীনা ব্যাংকগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা ও সরাসরি আর্থিক লেনদেনসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করবেন।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.