
ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।”
তার বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
সম্প্রতি তার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার পর জাতীয় সংসদে দেওয়া এ বক্তব্যে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন।