1. admin@www.ctgmail.net : CTG MAIL :
বাঘাইছড়ির বন্যাদুর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান, এনজিও ঋণের কিস্তি আদায় স্থগিতের ঘোষণা - CTG MAIL
    Headline
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা মার্কিন ডলারের বিকল্পে চীনের সিআইপিএসে যুক্ত হচ্ছে লিবিয়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম মিরসরাইয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ক্ষমা, রাতেই মাদক মামলায় গ্রেপ্তার সেই যুবক কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, কর্ণফুলীতে নামছে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক-খামারিদের পাশে সরকার থাকবে: চট্টগ্রামে কৃষিমন্ত্রী পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যাদুর্গতদের সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় ২ শ্রমিকের মৃত্যু Chattogram Red Crescent Youth Volunteers Hailed for Humanitarian Response

    বাঘাইছড়ির বন্যাদুর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান, এনজিও ঋণের কিস্তি আদায় স্থগিতের ঘোষণা

    • Update Time :মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক, বাঘাইছড়ি |

    টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন, ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগকালীন সময়ে এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেন।

    সোমবার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে দীপেন দেওয়ান বাঘাইছড়ি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে যান। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, ঢেউটিনসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।

    পরিদর্শন শেষে দীপেন দেওয়ান বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি জানান, দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলায় এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ থাকবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অতিরিক্ত আর্থিক চাপের মুখে না পড়ে।

    তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে। এ কাজে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    এদিকে, বন্যাদুর্গত মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস এবং এনজিও ঋণের কিস্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণাকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।

    More News Of This Category
    📺 Bangladesh Television, Chattogram Center
    Bangladesh Television Chattogram Center Live● LIVE
    ▶ Watch Live
    📻 Bangladesh Betar, Chattogram Center
    Bangladesh Betar Chattogram Center Live● LIVE
    ▶ Listen Live
    © 2026 CTG MAIL. All rights reserved.